Friday, December 13, 2019

আল হাদিসের কয়েকটি অমূল্য বাণী


যখন উপাসনা শেষ হবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর দান অনুসন্ধানে ব্যাপৃত থাকবে
আল হাদিস
তোমরা যা ভালোবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা পূন্যলাভ করবে না
আল হাদিস
মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়
আল হাদিস
যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে,সে জান্নাতবাসিনী হবেন
আল হাদিস
দক্ষিণ হস্ত যাহা প্রদান করে বাম হস্ত তাহা জানিতে পারে না, এইরুপ, দানই সর্বোৎকৃষ্ট
আল হাদিস
ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার
আল হাদিস
তোমরা মদপান থেকে বিরত থাক কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি
আল হাদিস
স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে অতএব, তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর

আল হাদিস
রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
আল হাদিস
রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
আল হাদিস
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
আল হাদিস
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
আল হাদিস
রোজার মাধ্যমে আচার-আচরণ চরিত্র সুন্দর হয়
আল হাদিস
রোজা মানুষকে আখেরাত মুখী করে
আল হাদিস
রমজান সামাজিক সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
আল হাদিস
কৃপণ ব্যক্তি খোদা হইতে দুরে, লোকসমাজে ঘৃণিত দোজখের নিকটবর্তী
আল হাদিস
রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ

আল হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
আল হাদিস
ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা
আল হাদিস
সালাত জান্নাতের চাবি
আল হাদিস
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
আল হাদিস
পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না মানসিক সন্তোষই প্রধান ধন
আল হাদিস
ধণী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর
আল হাদিস
দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে
আল হাদিস
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
আল হাদিস
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
আল হাদিস
কোন মুমিন পুরুষ যেন কেন মমিন স্ত্রীকে তাচ্ছিল্য অবজ্ঞা না করে তার আচার আচরনের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে
আল হাদিস
তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনিতো ( আল্লাহ) অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত
আল হাদিস
যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না
আল হাদিস
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
আল হাদিস
পাঁচটির সেরা বিপদের পূর্ববর্তী পাঁচটি সতর্কতা যথা-বার্ধক্যজনিত দৌর্বল্যের পূর্বে যৌবনের, রোগের পূর্বে স্বাস্থ্যের, দারিদ্র্যের পূর্বে ধন দৌলতের,কাজের পূর্বে অবসর সময়ের এবং মৃত্যুর পূর্বে জিবনের যথারীতি সুযোগ-সুবিধা গ্রহন করা
আল হাদিস
উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে
আল হাদিস
তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না

আল হাদিস
সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে
আল হাদিস
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
আল হাদিস
আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন
আল হাদিস
ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে
আল হাদিস
জুলুম অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে
আল হাদিস
যে-ব্যক্তি বাক্যে কর্মে চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে
আল হাদিস
সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেশতের পথ দেখায়

আল হাদিস
সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর
আল হাদিস
সন্তান তাঁর নামে পরিচিত হবে যার শয্যায় সে ভূমিষ্ঠ হয়েছে ,,, ”
আল হাদিস
শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও
আল হাদিস
মাতা পিতাকে কষ্ট দিবে না তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও
আল হাদিস
পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে
আল হাদিস
রমজান আল্লাহ বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
আল হাদিস
দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য

আল হাদিস
মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয় কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায় সেই অংশটি হলো 'আত্মা'
আল হাদিস

No comments:

Post a Comment